সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের হামলা জোরদার হয়েছে এবং এতে এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ গোষ্ঠীর গাজায় প্রবেশকারী সমস্ত ত্রাণের ওপর ইসরাইলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরাইলি প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হামাস ‘নতুন দফায় আলোচনা’ শুরু করার ঘোষণা দিয়েছে।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও অনেকে।  

প্রত্যক্ষদর্শীদের মতে, গাজা শহরের দক্ষিণ-পূর্ব সীমান্তের কাছে নেটজারিম এলাকায় একদল ফিলিস্তিনি একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির কাছে জড়ো হওয়ার পর একটি ইসরাইলি ড্রোন তাদের ওপর হামলা চালায়। 

এছাড়া দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের পূর্বে অবস্থিত শোকা গ্রামে আরেকটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারীও নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে। 

ফিলিস্তিনি মেডিকেল সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছে, সীমান্তে অবস্থানরত সেনারা মধ্য গাজার দক্ষিণ-পূর্ব দেইর আল-বালাহের একটি অঞ্চলে সরাসরি গুলি চালালে একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিশুটি প্রথমে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং পরে শিশুটির মৃত্যু হয়। আহতদের সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

আপডেট সময় : ০৪:২৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫