সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থ দন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদন্ড করেন। জানা যায়- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির মাটি কেটে মাটি বিক্রি করে আসছে একাধিক চক্র। গত শুক্রবার ৭ মার্চ রাতে নবীগঞ্জ সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন (সরিষপুর) এলাকা থেকে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মার্টি বোঝাই ট্রাক ও ট্রাক্টর নবীগঞ্জ শহর দিয়ে যাতায়াত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ওইদিন রাতে ট্রাক ও ট্রাক্টর আটক করে।

গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য মাটি কাটায় জড়িতদের ধরতে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িতরা পালিয়ে যায় তবে মাটি কাটায় জড়িত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড করেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থ দন্ড

আপডেট সময় : ০১:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫