সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

এপ্রিলে স্মার্ট কার্ড বিতরণ শুরু করবে ই সি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৯১ ডেস্ক :

চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে আগামী ১১ এপ্রিল। হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পরই ১২ এপ্রিল থেকে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের  প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সভায় বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় মুদ্রিত স্মার্ট কার্ডসমূহ বিতরণের ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগাড় করা কষ্টসাধ্য হতে পারে। এছাড়া অফিসের কারিগরি যন্ত্রপাতিগুলো বর্তমানে হালনাগাদ কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ১১ এপ্রিল শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে।

ইসি আরও জানায়, সবশেষে হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১২ কোটি  ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ছয় কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন আর এখনো এ সেবার বাইরে রয়েছেন পাঁচ কোটি ২৭ লাখ ৮১১ জন। চললাম বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থটি এতে দেশে আরও ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করেও ৮ বছরের বেশি সময় অতিবাহিত হলেও দেশের সব নাগরিকদের স্মার্ট কার্ড তুলে দিতে পারেনি সংস্কাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এপ্রিলে স্মার্ট কার্ড বিতরণ শুরু করবে ই সি

আপডেট সময় : ০১:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫