সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

সিলেটে যুবলীগের মুন্না গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গত ৪ আগস্ট সিলেটের বিশ্বনাথে জামায়াত নেতা আমজাদ আলীর উপর হামলা এবং তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর ও পুড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং ১২, তাং ২১.০৮.২৪ইং) বিশ্বনাথ ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মনোহর হোসেন মুন্নাকে গ্রে্রপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুন্না উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের রজকপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পূর্বের দিন (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পৌর শহরে অবস্থান নেন। এসময় তারা বাসিয়া ব্রীজের ওপর জামায়াত নেতা ও আল—হেরা শপিং সিটির ব্যবসায়ী আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে (আমজাদ) রক্তাক্ত জখম করে। এরপর আমজাদ আলীর ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। জামায়াত নেতা আমজাদ আলীকে ধাওয়া করে আল—হেরা শপিং সিটিও ভাংচুর করেন আওয়ামী লীগ ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যে কারণে ওই ঘটনার পর দিন (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুন্না’সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যান। আর ৪ আগস্টের ঘটনায় যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্নার সম্পৃক্ততা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে।

যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্নাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন—চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে যুবলীগের মুন্না গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫