সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে ইফতারের জন্য ৭ লাখ টাকার অনুদান প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

প্রতি বছরের ন্যায় এবারও সায়হাম গ্রুপের সৌজন্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাধবপুর উপজেলাধীন নয়াপাড়া ইউনিয়নের ৩০টি মসজিদে রোজাদারগনের সম্মানে ইফতারের জন্য প্রায় ৭ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

উক্ত অনুদান প্রদান উপলক্ষে গত ৪ মার্চ সায়হাম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল সাহেবের বাড়ীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সায়হাম গ্রুপের পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।

তিনি বলেন, রমজান শরীফে সকল মুসলমানদের মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার জন্য সকলকে সংযম ও ধৈর্য সহকারে মহান আল্লাহর রেজামন্দী সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে। তিনি রমজানের পবিত্রতা রক্ষার্থে ঝগড়া-বিবাদসহ সকল অপরাধ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, সায়হাম গ্রুপ আপনাদের বিপদে আপদে, সুখ-দুঃখে সবসময়ই আপনাদের পাশে ছিল, আছে ও থাকবে ইনশাআল্লাহ। সৈয়দ শাহজাহান বলেন, আপনারা আমাদের প্রতিষ্ঠিত সায়হাম গ্রুপের শিল্প প্রতিষ্ঠান গুলোর জন্য উত্তরোত্তর সফলতা ও উন্নতির দোয়া করবেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল হাসান মানিক।

পরে নয়াপাড়া ইউনিয়নের ৩০ টি মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি ও ইমাম সাহেবদের নিকট আনুষ্ঠানিক ভাবে ইফতার মাহফিলের অনুদানের টাকা তুলেদেন সৈয়দ মোঃ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন, নয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মোঃ জাবেদ, সায়হাম গ্রুপের সিনিয়র ব্যবস্থাপক ইরশাদ চৌধুরী ও সিনিয়র ব্যবস্থাপক বিশ্বজিৎ বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে ইফতারের জন্য ৭ লাখ টাকার অনুদান প্রদান

আপডেট সময় : ১০:২৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫