সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে ৩ কিশোরের চোর‘ সিন্ডিকেট-২ মোটরসাইকেল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে মোটরসাইকেল চোর ‘সিন্ডিকেটের’ ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ২টি মোটর সাইকেল।

গ্রেফতারকৃতরা হলো, গোলাপগঞ্জের কিছমত মাইজভাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাদিকুর রহমান (১৯), একই গ্রামের জয়নাল আহমদের ছেলে জামিল আহমদ (১৯) ও কানাইঘাটের উত্তর বড়দেশ গ্রামের রইছ উদ্দিনের ছেলে নুরুজ্জামান খোকন (২০)।

পুলিশ জানায় এই তিন কিশোর মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার সুলতানপুর আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাইকৃত ২টি মোটরসাইকেলসহ ওই তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি বাজাজ পালসার (রেজিঃ সিলেট-ল-১১-৯০৯২) এবং একটি সুজুকি জিক্সার (রেজিঃ সিলেট মেট্রো-ল-১১-৫৫৬৮)

এ ব্যাপারে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ওই তিন কিশোরকে দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ৩ কিশোরের চোর‘ সিন্ডিকেট-২ মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫