সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

লাখাইয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ- আহত ৫০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ লাখাই প্রতিনিধি :

লাখাইয়ে টমটম যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে চালক ও যাত্রীর দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে দুই ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পরে নারীসহ অন্তত ৫০ জন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার সিংহগ্রাম এলাকায় সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ২ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) ইফতার পূর্ব মুহুর্তে উপজেলার বুল্লা বাজার-সিংহগ্রাম আঞ্চলিক সড়ক অংশের বুল্লাবাজার টমটম স্ট্যান্ড থেকে সিংহগ্রাম দাইরল এলাকার জলাই মিয়ার ছেলে টমটম চালক মিলন মিয়ার টমটমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠেন সিংহগ্রাম মাইজহাটির মৃত সামছুদ্দিন তালুকদার এর পুত্র তৌহিদ মিয়া তালুকদার। টমটমে ৬ জন যাত্রী থাকায় টমটম চালককে টমটম ছাড়তে বলেন

যাত্রী তৌহিদ তালুকদার। এ সময় ওই টমটম চালক ৮ জন যাত্রী না হলে গাড়ি ছাড়বে না বলে জানান। পরবর্তীতে যাত্রী তৌহিদ তালুকদার ওই চালকের টমটম থেকে নেমে পড়লে টমটম চালক মিলন মিয়া টমটম একটু সামনে নেওয়া চেষ্টা করলে টমটমটি তৌহিদ তালুকদারের শরীরে স্পর্শ করে। এ নিয়ে যাত্রী তৌহিদ তালুকদার ও চালক মিলন মিয়ার মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয়

অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’ঘন্টা ব্যাপী সংগর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ২জন আহত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাখাইয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ- আহত ৫০

আপডেট সময় : ০৯:৩০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫