সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

নবীগঞ্জে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পাইপগানসহ রব্বান মিয়া (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটক রব্বান মিয়া (৪০) নবীগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসতঘর থেকে একটি পাইপগান, একটি প্লাস্টিকের লাল রঙের গুলির খোসা, কাঠের তৈরি একটি টি-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। অস্ত্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুকিয়ে রাখা হয়েছিল।

অভিযানে নেতৃত্ব দেন এসআই সাদরুল হাসান খান, এতে এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমিন, এএসআই সাইদুল হক, এএসআই সুমন্ত কুমার নাথসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃত রব্বান মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫