সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

পাইকপাড়ায় বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি, ৯ রাউন্ড টিয়ারসেল উদ্ধার করেছে যৌথবাহিনী।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, যৌথবাহিনী গোপন সূত্রে জানতে পারে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উল্লেখিত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে এগুলো বানিয়াচং থানার লুটপাটের টিয়ারসেল ও রাবার বুলেট হতে পারে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়েছে। তবে এটি ডাকাতির প্রস্তুতি কিনা তদন্ত চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাইকপাড়ায় বন্দুকসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ০১:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫