সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

মাটি খোঁড়ার সময় ৭ মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের সম্প্রসারণ কাজের সময় মাটি খোঁড়ার পর ৭টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও এলাকায় শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং একটি ভিডিও ভাইরাল হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। কর্মরত শ্রমিকরা অধিগ্রহণকৃত জমির মাটি খোঁড়ার সময় একে একে ৭টি মরদেহের কঙ্কাল দেখতে পান।  পরে সেগুলো উত্তোলন করে অন্যত্র নিয়ে কবরস্থ করা হয়। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কের জন্য অধিগ্রহণ করা ভূমিতে কবরস্থানের কিছুটা জায়গা পড়েছে। ফলে মাটি খোঁড়ার সময় ৭টি মরদেহের কঙ্কাল বের হয়ে আসে। পরে ধর্মীয় রীতি অনুসরণ করে সেগুলো অন্যত্র নিয়ে দাফন সম্পন্ন করা হয়। 

এদিকে, এলাকায় বিষয়টি নিয়ে জানাজানি হলে ঘটনাস্থলে ভীড় করেন স্থানীয়রা। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাটি খোঁড়ার সময় ৭ মরদেহ

আপডেট সময় : ০১:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫