সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

৯০০ টাকার বালুর নিচে ১৯ লাখ টাকার চিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে অভিনব পন্থায় ভারতীয় ‘বুঙ্গার’ চিনি পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে চিনির বস্তা বোঝাই করে উপরে বালু চাপা দিয়েছিল, ৯০০ টাকার বালুর নিচ থেকে পুলিশ প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরাণ থানাপুলিশ। এসময় চোরাকারবারের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি টের পায় পুলিশ।

পুলিশ ৩০ ফুট বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। ৩০ ফুট বালুর মূল্য ৯০০ টাকা এবং জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

চোরাকারবারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। তারা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯০০ টাকার বালুর নিচে ১৯ লাখ টাকার চিনি

আপডেট সময় : ০২:৫৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫