সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

দীর্ঘ ১১ বছর পর পাসপোর্ট ফেরত পেলেন জি কে গউছ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

 দীর্ঘ প্রায় ১১ বছর পর হাইকোর্টের নির্দেশে বিচারিক আদালত থেকে নিজের পাসপোর্ট ফেরত পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

গতকাল মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই পাসপোর্ট ফেরত দেন। এর আগে আলহাজ্ব জি কে গউছ নিজের পাসপোর্ট ফেরত চেয়ে হাইকোর্টে আবেদন। শোনানী দেয়ার আদেশ দেন।

জানা যায়, ২০১৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় মিথ্যা অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে আসামি শ্রেণীভুক্ত করে চার্জশীট দাখিল করে সিআইডি। পরে জি কে গউছ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালতে পাসপোর্ট জমা দেন। দীর্ঘ প্রায় ১১ বছর পর হাইকোর্টের নির্দেশে গতকাল মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জি কে গউছের পাসপোর্ট ফেরত দেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের সময় আলহাজ্ব জি কে গউছ পবিত্র হজ্বব্রত পালনে তার পিতাকে নিয়ে পবিত্র মক্কা শরীফে অবস্থান করছিলেন। হত্যাকান্ডের দীর্ঘ প্রায় ১০ বছর পর বিএনপি নেতা জি কে গউছকে আসামী শ্রেণীভুক্ত করে ২০১৪ সালের ১৩ নভেম্বর সিআইডি’র এসএসপি মেহেরুন নেছা ৩য় সম্পূরক চার্জশীট দাখিল করেন। এই চার্জশীটে জি কে গউছকে রাজনৈতিক উদ্দেশ্যে আসামী করা হয় বলে দাবী বিএনপির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘ ১১ বছর পর পাসপোর্ট ফেরত পেলেন জি কে গউছ

আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫