সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে ৩৩ মেধাবীকে বৃত্তি দিয়েছে বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

মেধাবী কিন্তু দরিদ্র। আবার কাশে উপস্থিতির হার বেশি। হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারী বৃন্দাবন কলেজে অধ্যয়নরত এমন ধরনের ৩৩ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএর উদ্যোগে এই বৃত্তি বিতরণ করা হয়। প্রত্যেক বৃত্তিপ্রাপ্তকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বৃন্দাবন সরকারী কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে এই বৃত্তি বিতরণ করা হয়।

বৃন্দাবন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হারুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট নিজামুল হক লস্কর এডভোকেট মুরলী ধর দাশ। বক্তৃতা করেন প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, বৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সৈয়দা রকিবুন্নাহার, মোহাম্মদ আব্দুল মজিদ, মো. তোফাজ্জল আলী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক হারুন মিয়া বলেন, যে কোন বৃত্তি শিক্ষার্থীকে অনুপ্রেরনা দেয়। প্রবাসে থেকেও যারা বৃত্তি দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভাল কাজে এই উদ্যোগ যেন অভ্যাহত থাকে। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে ৩৩ মেধাবীকে বৃত্তি দিয়েছে বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ

আপডেট সময় : ০৩:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫