সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে যে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে তা শেষ করতে ৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। 

এক প্রতিবেদনে বুধবার (১২ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। জাতিসংঘের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই অর্থের মধ্যে প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার লাগবে। 

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘যদিও বর্তমান পরিবেশে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি, তবুও অন্তর্বর্তীকালীন মূল্যায়ন গাজা উপত্যকায় বিপুল পরিমাণে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রাথমিক ইঙ্গিত দেয়।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।  দীর্ঘ ১৫ মাসের এই হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর নিখোঁজ রয়েছেন ১২ হাজারেরও বেশি।  এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। 

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।  যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ

আপডেট সময় : ০৪:৪৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫