সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকনিকের বাসে ট্রাকের ধাক্কা- আহত ১৫
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকনিকের বাসকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে কুমিল্লার লাকসাম উপজেলা থেকে শিক্ষার্থীরা একটি বাসে করে সিলেটে যাওয়ার পথে মহাসড়কের জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে পোঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।



























