সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

র‌্যাব-৯ এর অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি সিএনজি ও ১টি পিকআপ জব্দ করে র‌্যাব।

রবিবার (৯ ফেব্রুয়ারী) রাতে সিলেটের এয়ারপোর্ট ও ওসমানীনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারী) র‌্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার রাতে সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন সালিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করা হয়। এসময় ১টি সিএনজি জব্দ করে র‌্যাব। অপরদিকে রাত ১০টার দকে ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি পিকআপ জব্দ করে র‌্যাব।

আটককৃতরা হলেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সুন্দাউরা গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মো. জসিম উদ্দিন (২৬), সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার দরাকুল গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. মিজান (২৯) ও ঢাকা জেলার বাড্ডা থানার মো. টিপু শেখের ছেলে মো. কায়েশ শেখ (৪৬)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের মাধ্যমে আসামি ও জব্দকৃত আলামত সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‌্যাব-৯ এর অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-৩

আপডেট সময় : ০১:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫