সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

গোলাপগঞ্জের হামলার ঘটনায় এসপি মান্নান কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে গ্রেফতার দেখানোর পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আব্দুল মান্নান রংপুর রেঞ্জে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত ছিলেন। এর আগে গত শুক্রবার রাতে রংপুর থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাঁকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি রংপুর রেঞ্জ কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত ছিলেন। সেখান থেকে গত শুক্রবার রাতে তাঁকে আটক করা হয়। এসপি থাকতে তাঁর বিরুদ্ধে সংসদ নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ আছে। এ ছাড়া সিটিটিসির পুলিশ সুপার থাকাকালীন তাঁর বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ আছে।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, গত ৮ জানুয়ারি সেন্টু চন্দ্র নন্দী নামে এক ব্যক্তি বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিধি অনুযায়ী তাঁকে থানায় আনার পর কারাগারে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলাপগঞ্জের হামলার ঘটনায় এসপি মান্নান কারাগারে

আপডেট সময় : ০৪:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫