সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

‘অবসরকালে সাংবাদিকদের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকবৃন্দ জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ সকল প্রতিকূল সময়ে তাঁরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। অবসরকালে তাঁদের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে।

বৃহস্পতিবার (০৬ ফ্রেরুয়ারি) সিলেটে সার্কিট হাউজ মিলনায়তনে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো. আকিকুর রেজা, সিলেট মেট্রাপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহম্মদ বদরুদ্দোজা বদর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট মেট্রাপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

প্রতিকুল সময়ে যদি সাহসী সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে সময়ে সুফল পাওয়া যায় উল্লেখ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, গত ১৫ বছরে সকল গণমাধ্যম প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। অনেক সাংবাদিক ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে। এসবে মধ্যেই যাঁরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন তাঁরাই সত্যিকারের সাংবাদিক।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সদয় সম্মতির কারণেই সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সম্ভব হয়েছে মন্তব্য করে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান বর্তমান অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী উদ্যোগ। এর ফলে সাংবাদিকদের পরিবারের ওপর অর্থনৈতিক চাপ কমবে। প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতার আওতায় আনার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

মতবিনিময় সভায় সিলেট বিভাগের সাংবাদিকদের নূন্যতম মজুরি ব্যবস্থা, মফস্বলেও ওয়েজবোর্ড বাস্তবায়ন, ভূইফোঁড় সাংবাদিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবির সাথে একমত পোষণ করে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সামর্থ্য বাড়ার সাথে সাথে পর্যাক্রমে সকল দাবি বাস্তবায়ন করা হবে। বর্তমানে সাংবাদিকদের নামমাত্র মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, ট্রাস্টের ভবন ও ঢাকার বাইরের সাংবাদিকদের থাকার জন্য ডরমেটরি নির্মাণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘অবসরকালে সাংবাদিকদের দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে’

আপডেট সময় : ০৩:০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫