সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

ডাকাত দলের হামলায় মারা গেলেন শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডের ব্যবসায়ী গ্রামীন টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর মালিক ও বিএনপি নেতা মোঃ মহসিন মিয়া (৩৮)। নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মরহুম হাজী আব্দুর রহিম মাষ্টার এর বড় ছেলে।
স্থানীয়রা জানান, রাত প্রায় ১২টার দিকে মহসিন মিয়া দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়াসহ পুলিশের মাধ্যমে খবর পান যে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে গাছ ফেলে ডাকাতি হচ্ছে। খবর পেয়ে উদ্ধারের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের ফারদিন মারদিন হোটেলের কাছে যাওয়া মাত্র ডাকাতদল তাদের ঘিরে ফেলে।
ডাকাতরা ইলিয়াস এর সাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। কৌশলে মহসিন পালিয়ে যাবার সময় ডাকাতদল তাকে ধাওয়া করে। এরই মধ্যে চারদিকে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পালিয়ে যায়। এরপর মহসিন মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর ভোর রাত ৪ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের নিকট অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহসিন মিয়াকে উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন নিহত

আপডেট সময় : ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫