সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

ও স মা নী মেডিকেল কলেজে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

“সংগ্রামের পথ ভিন্ন, অভিন্ন লক্ষ্য ঐক্যবদ্ধ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি ক্যান্সার সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী র‌্যালির উদ্বোধন করেন। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, “প্রতিরোধই প্রতিকারের চেয়ে শ্রেয়।” নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার, এবং নিয়মিত টিকাদানের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

বিশেষ অতিথি এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, “ক্যান্সার নির্ণয় ও নির্ণয়-পরবর্তী চিকিৎসা সেবায় আমরা বদ্ধপরিকর। দ্রুত রোগ শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শাহ ইমরান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, রেডিওথেরাপি বিভাগের রেডিওথেরাপিস্ট ডা. মো. ওমর ফারুক, মেডিকেল অফিসার ডা. রেজওয়ান ফেরদৌস সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সেবিকা বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব।” তারা সবাইকে ক্যান্সার সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

সচেতনতার বার্তাবিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকরা জনগণকে ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণের পরামর্শ দেন। তারা বলেন, “সমাজের প্রতিটি স্থরে ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে এ রোগের প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ও স মা নী মেডিকেল কলেজে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

আপডেট সময় : ০৮:৪৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫