সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে আবাসিক হোটেলে ফা র্মে সি কর্মচারীর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে আবাসিক হোটেল থেকে এক ফার্মেসির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী হোটেল শিরিনের ১৪ নম্বর কক্ষ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মো. বাবুল মিয়া (৪৮) নামের ওই ব্যক্তি সিলেটের ওসমানীনগর উপজেলার মাটিহানি গ্রামের মৃত ইছাক আলীর ছেলে। তিনি ওসমানী হাসপাতালের নিকটবর্তী জাউয়া ফার্মেসিতে কাজ করতেন।

ফার্মেসির মালিক জীবন আহমদ জানান, শুক্রবার রাতে ডিউটি শেষে বাবুল মিয়া হোটেলে ঘুমাতে যান। ওই হোটেলে তিনি প্রায় দেড় বছর ধরে রুম ভাড়া নিয়ে থাকছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে না আসায় তাকে হোটেলে খুঁজতে গেলে রুম ভেতর থেকে বন্ধ দেখে ও সাড়া শব্দ না পেয়ে তাঁর পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙে ভেতরে বাবুলের মৃতদেহ দেখতে পাওয়া যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আবাসিক হোটেলে ফা র্মে সি কর্মচারীর লাশ

আপডেট সময় : ১২:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫