সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

বিশ্বনাথে স্ত্রীর জানাযার আগে মারা গেলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :

 সিলেটের বিশ্বনাথে স্ত্রীর জানাযা নামাজের প্রায় ১০ মিনিট পূর্বে মারা গেছেন স্বামী। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে মর্মান্তিক ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্তের ঘটনাটি ঘটে। একই সাথে পরপারে পাড়ি দেওয়ার মধ্য দিয়ে ‘স্বামী-স্ত্রী’র মধ্যে থাকা ভালাবাসার চিরন্তন বন্ধনের ঘটনাটি যুগ যুগ ধরে আরোও অনেকের কাছে একটি স্মরণীয় উদাহরণ হয়ে থাকবে। যদিও শোকাহত পরিবারের সদস্যদের কাছে বিষয়টি অনেক কষ্ঠদায়ক।

মরহুমদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মৃত্যুবরণ করেন পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামের জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করেন পরিবার ও এলাকাবাসী। স্ত্রীর জানাযার নামাজের ঘন্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমসিদ আলী। তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। চিকিৎসা গ্রহন শেষে হাওয়ারুন নেছার জানাযার নামাজের পূর্বেই তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু বিধিবাম, স্ত্রীর মৃত্যুর শোক যেনোও তিনি সইতে পারেননি। তাই জমসিদ আলী নিজ মুখেই সন্তানদের বলেন, তোমাদের মায়ের সাথে আমাকেও দাফন করও। যেই বলা, সেই কাজ যেনো বাস্তবে রুপ নিল। স্ত্রীর জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহুর্তেই (১০-১৫ মিনিট) পর মৃত্যুবরণ করেন জমসিদ আলী (১০৫)।

এদিকে হাওয়ারুন নেছার জানাযার নামাজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হলেও, জমসিদ আলীর জানাযার নামাজ আজ (রবিবার) বাদ আসর অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে। মৃত্যুর পূর্বে ওই দম্পত্তি ৬ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী’সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন।

মরহুম দম্পত্তির পূত্র আব্দুল আজিজ বলেন, ‘আমাদের আম্মা’র মৃত্যুর পর রবিবার সকাল সাড়ে ১১টায় জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়ে ছিল। এর ঘন্টাখানেক পূর্বে হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লে, আমরা তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা গ্রহন শেষে বাড়িতে আসার পর আম্মার জানাযার নামাজে ১০-১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সাথে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্ঠদায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বনাথে স্ত্রীর জানাযার আগে মারা গেলেন স্বামী

আপডেট সময় : ১২:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫