সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০ পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

২৪ ঘণ্টার মধ্যে আ. লীগকে নিষিদ্ধ করা না হলে লংমার্চ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কী পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগসহ তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করাসহ চার দফা দাবি পেশ করেছে সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন জানানো সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয়।

এসব দাবি আদায়ে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা উপজেলায় ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৪ ঘণ্টার মধ্যে আ. লীগকে নিষিদ্ধ করা না হলে লংমার্চ

আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫