সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

১৮৩ ফিলিস্তিনিকে আজ মুক্তি দেবে ইসরাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় শনিবার (১ ফেব্রুয়ারি) আরও ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। তারা সবাই ইসরাইলি কারাগারে বন্দি আছেন। 

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার) যারা মুক্তি পেতে যাচ্ছেন, তাদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছেন। এ ছাড়া ৫৪ জন দীর্ঘমেয়াদে কারাভোগ করছেন। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছে।

এর আগে ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছিল তিন বন্দির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। পরে সংখ্যাটি বাড়ানো হয়।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। আজ শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে দখলদার ইসরাইল। 

আর এই ১৮৩ ফিলিস্তিনির বিনিময়ে ৩ ইসরাইলি জিম্মিকে ছেড়ে দেবে হামাস।  তারা বলেছে, আজ যে তিন জিম্মিকে ছেড়ে দেওয়া হবে, তাদের মধ্যে দুজন মার্কিন নাগরিক রয়েছেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা লিখেছেন, শনিবার ইয়ারদেন বিবাস, কেইথ সেইগেল এবং ওফার কালদেরন নামের তিন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরাইলিসহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস।  এর বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পায় ১১০ ফিলিস্তিনি। 

দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।  বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইলি কর্তৃপক্ষ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৮৩ ফিলিস্তিনিকে আজ মুক্তি দেবে ইসরাইল

আপডেট সময় : ০৫:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫