সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

শায়েস্তাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় টিটন মিয়া (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চিকিৎসার জন্য হবিগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত টিটন উপজেলার কাজিরগাঁও গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করতেন টিটন। রাতের ডিউটি শেষ করে সকালে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কিছুক্ষণ পর নূরপুর এলাকায় স্থানীয় লোকজন দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল ও টিটনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, কোনো একটি গাড়ি টিটনের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৪:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫