সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু মৌলভীবাজার সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব সিলেট কল্যান সংস্থার মশা নিধনের দাবিতে মশারি মিছিল সিলেটে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তে মৃত্যু ৩, ভর্তি ৫৫০ পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

সিলেটে ভারতীয় ৫ বলদ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর বাদাঘাট এলাকা থেকে ভারতীয় পাঁচটি বলদ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপে বোঝাই করা ভারতীয় গরুর চালানটি জব্দ করে। এসময় পিকআপ চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি পিকআপ ভ্যানে করে ভারতীয় গরুর চালান নিয়ে যাচ্ছিল চোরাকারবারি। খবর পেয়ে বাদাঘাট-তেমুখী সড়কে চেকপোস্ট বসায় জালালাবাদ থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক সিলেটের গোলাপগঞ্জ থানার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে জুবের আহমদ (৪০) পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। আটক জুবের আহমদ জিজ্ঞাসাবাদে জানায়, চোরাকারবারের সাথে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পিকআপ থেকে লাল রঙের ২টি, বাদামি রঙের ২টি ও সাদা রঙের ১টি বলদ জব্দ করা হয়েছে। জব্দকৃত বলদগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ভারতীয় ৫ বলদ জব্দ

আপডেট সময় : ০৪:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫