সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

প্রবাসী হত্যা – ৩৭ জন জেলহাজতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে চাঞ্চল্যকর সৌদি প্রবাসী দিপু মিয়া হত্যা মামলায় ৩৭ জন আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দোলোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ নিয়ে এই মামলায় ৬০ জন আসামীর মধ্যে ৪৩ জন কারাগারে গেল। এর আগে একই মামলায় জেলার চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬ আসামিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। 

জানা যায়- ওই গ্রামের পঞ্চায়েত সর্দার কাজী ফরিদ মিয়ার সাথে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরইজের ধরে গত ২২ জানুয়ারি বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত ২৫ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় সৌদি ফেরত প্রবাসি দিপু মিয়াকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট এমএ মজিদ বলেন- প্রবাসি দিপু মিয়া হত্যাকান্ড একটি নৃশংস হত্যাকান্ড। তাকে ৩০ থেকে ৩৫টি আঘাত করে হত্যা করা হয়েছে। এই মামলায় আরো আসামী পলাতক রয়েছে। তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। তিনি বলেন- দিপু হত্যা মালায় আজ ৩৭ জন আদালতে হাজির হয়েছিল। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। 

সকাল ১০টায় দিপু মিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আদালত চত্বরে মানববন্ধন করেছে তার স্বজনরা। এসময় তারা নির্মম এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রবাসী হত্যা – ৩৭ জন জেলহাজতে

আপডেট সময় : ১২:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫