সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে কুষ্ঠ রোগীরা দেরিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসে এবং যখন তারা চিকিৎসা নিতে আসে তখন দেখা যায় ইতোমধ্যে তাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে। কুষ্ঠ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কম এবং সাধারণ মানুষের মধ্যে কুষ্ঠ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সিলেট জেলাকে কুষ্ঠমুক্ত করা সম্ভব হবে।

বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন অফিস সিলেটের আয়োজনে এবং লেপ্রা বাংলাদেশের অর্থায়নে রবিবার (২৬ জানুয়ারি) সকালে ‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটিকে উদযাপন করা হয়। সিভিল সার্জন সিলেটের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, কুষ্ঠ হাসপাতাল, সিলেটের জুনিয়র কনসালটেন্ট ডা. নাহিদ রহমান, ফেঞ্চুগঞ্জের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা এবং হীড বাংলাদেশের জেলা সুপারভাইজার মো. মাহমুদুর রহমান, লাক্কাতুড়া চা বাগান, সিলেট সদরের প্রাক্তন কুষ্ঠ রোগী আরতী বাউরী।

সভায় উপস্থিত ছিলেন ইউসিফের সিলেট জেলার কর্মকর্তা নভোজ্যোতি রায়, সিভিল সার্জন অফিস সিলেটের মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভ রায়, ডা. মাইমুন নাহার নাসরীন, ডা. আবু সালমান মো. সাইফুল ইসলামসহ সিভিল সার্জন অফিস সিলেট, সিলেট জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুষ্ঠ হাসপাতালের।সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী জানান, বর্তমানে (ডিসেম্বর‘২৪ র্পযন্ত) সিলেট জেলায় ১৯০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে ১৮৩ জন পূর্ণ বয়স্ক রোগী এবং ৭ জন শিশুরোগী। তিনি আরও জানান, ২০২৪ সালে সিলেট জেলায় ১৫০ (একশত পঞ্চাশ) জন নতুন কষ্ঠু রোগী পাওয়া গেছে যার মধ্যে ১৪০ জন পূর্ণ বয়স্ক রোগী এবং ১০ জন শিশুরোগী।  বর্তমানে মৌলভীবাজার জেলায় ১৪৭ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে ৪ জন শিশুরোগী এবং ১৪৩ জন পূর্ণ বয়স্ক রোগী। ২০২৪ সালে মৌলভীবাজার জেলায় ১৯৪ (একশত চুরানব্বই) জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে যার মধ্যে ১৯০ জন পূর্ণ বয়স্ক রোগী এবং ৪ জন শিশুরোগী। বর্তমানে হবিগঞ্জ জেলায় ৮৪ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে ২ জন শিশুরোগী এবং ৮২ জন পূর্ণ বয়স্ক রোগী। ২০২৪ সালে হবিগঞ্জ জেলায় ১০৬ (একশত ছয়) জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে যার মধ্যে ১০৪ জন পূর্ন বয়স্ক রোগী এবং ২ জন শিশুরোগী।  বর্তমানে সুনামগঞ্জ জেলায় ৫ জন কুষ্ঠ রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে কোনো শিশুরোগী নেই। ২০২৪ সালে সুনামগঞ্জ জেলায় ১ (এক) জন পূর্ণ বয়স্ক নতুন কুষ্ঠ রোগী পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন

আপডেট সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫