সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

রিজেন্ট পার্কে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদল নেতাসহ ৩০০ জনকে আসামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ বাদি হয়ে মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতাসহ ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামী করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে  এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নামোল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদকে আসামী করা হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে সিলেটের দক্ষিন সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোক। এসময় তারা রিসোর্টে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ-তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিজেন্ট পার্কে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদল নেতাসহ ৩০০ জনকে আসামী

আপডেট সময় : ০৪:২৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫