সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  

মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় সকাল সাড়ে ১০টার দিকে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে। 

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে জওহর নগর এলাকায় কারখানার এলটিপি অংশে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ সরানোর জন্য খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র কর্মকর্তা। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, এর শব্দ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কারখানায় বিস্ফোরণের বিষয়ে বলেছেন পাঁচজন শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শীঘ্রই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসকের টিমও সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আপডেট সময় : ১১:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫