ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

খুন করে আত্মগোপনে থাকা ২ ভাই গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি :

দোয়ারাবাজারে হাসান হত্যা মামলার প্রধান দুই আসামি দুই ভাই হাসাইন আহমেদ নেইমার (২০) ও হোসাইন আহমেদ (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর ছেলে।

তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী অফিসার দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার  রাতে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার থিরপাড়া ডিঙামানিক এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর-নরসিংপুর রাস্তায় দ্বীনেরটুক মাদ্রাসাগামী ব্রিজের পাশে দূর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে ভিকটিম হাসান আলী মারা যায়। নিহত হাসান স্থানীয় দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর পুত্র। নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে ৯জনের নাম উল্লেখসহ গং আরও ৪/৫ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা (নং ২৭, তাং ২৮/১২/২০২৪) রুজু করেন।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক দুই ভাইকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুন করে আত্মগোপনে থাকা ২ ভাই গ্রেফতার

আপডেট সময় : ১২:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫