সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

খালেদা জিয়ার চিকিৎসক কে এই প্যাট্রিক কেনেডি ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা চলছে। 

গত ৮ জানুয়ারি তাকে লন্ডন নেওয়া হয়। বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। দুই সপ্তাহ পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বিএনপি চেয়ারপারসন। এরপর তিনি  লন্ডনে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠবেন। খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎক দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন শুক্রবার জানিয়েছেন, ছেলে তারেক রহমানের বাসায় গেলেও খালেদা জিয়ার চিকিৎসা চলমান থাকবে প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনেই। 

কে এই প্যাট্রিক কেনেডি? যার ওপর আস্থা রাখছেন ৭৯ বছর বয়সি বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী। যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। যুক্তরাজ্যের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইট এবং প্যাট্রিক কেনেডির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে প্যাট্রিক কেনেডির সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

ডা. কেনেডি একজন শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞ। ১৯৯৬ সাল থেকে তিনি চিকিৎসা পেশায় রয়েছেন। স্নাতকোত্তর শেষে তিনি ২০০৯ সালে লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে কাজ শুরু করেন। বিশ্বখ্যাত এই লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ কাজ করছেন ক্রনিক হেপাটাইটিস বি এবং ভাইরাল লিভার ডিজিজ নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের এ শাখায় এরই মধ্যে তার দুই শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন উপদেষ্টা। লিভার নিয়ে কাজ করেন ইউরোপের বড় বড় ফুটবল ক্লাবগুলোর সঙ্গে। বিশেষজ্ঞ এই চিকিৎসক লিভার চিকিৎসা সংক্রান্ত ইউরোপের প্রায় সব বিখ্যাত সংস্থা এবং সংগঠনের সদস্য। লন্ডন ক্লিনিকে গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিটের এই চিকিৎসকের পরামর্শ নিতে প্রথমবার দিতে হয় ৩৫০ পাউন্ড (প্রায় সাড়ে ৫২ হাজার টাকা)। ফলোআপের জন্য দিতে হয় ২৫০ পাউন্ড করে (প্রায় সাড়ে ৩৭ হাজার টাকা)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার চিকিৎসক কে এই প্যাট্রিক কেনেডি ?

আপডেট সময় : ১২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫