সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিএনজি অটোরিক্সা চক্রের ৩ সদস্য আটক, অটোরিক্সা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিএনজিচালিত অটোরিক্সা চোর চক্রের ৩ জনকে পৃথক অভিযানে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে অটোরিক্সাটি।

গতকাল বুধবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার রাত ৯টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে দুজন ও পরদিন মঙ্গলবার বিকালে শাহজালাল উপশহর থেকে একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আশিক উদ্দিন (৪০), কুমিল্লা জেলার লাকসাম থানার কলদুরগ্রাম (হরিশচর বাজার)-এর বিল্লাল আহমেদের ছেলে জয়নাল আহমেদ (২৯) ও সিলেট মহানগরের শাহজালাল উপশহর ২ নং রোডের এইচ ব্লøকের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯)। তাদের দেওয়া তথ্যমতে পরে চুরিকৃত অটোরিকশাটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ।

গত ১৮ জানুয়ারি সকালে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাহজালাল সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) নামে একজনের সিএনজিচালিত অটোরিক্সা চুরি হয়ে যায়। ঘটনার পর নাঈম আহমদ বিজয় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দুদিনের চেষ্টায় পুলিশ এ চুরির ঘটনায় জড়িত নারীসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় আরো ৩/৪ জন জড়িতে বলে জানিয়েছেন পুলিশ। তাদের আটক করতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিএনজি অটোরিক্সা চক্রের ৩ সদস্য আটক, অটোরিক্সা উদ্ধার

আপডেট সময় : ০৭:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫