সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সাবেক এমপি আবু জাহির ও তার পরিবারের ৩৮টি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে সাড়ে ১১ কোটি টাকার ৩৮টি স্থবর ও অস্থাবর সম্পত্তি কোকের আদেশ দেয়া হয়েছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির ও তার স্ত্রী, ছেলে-মেয়ে, ভাইর এর নামে ১৯ স্থাবর সম্পত্তি (বাসা, বাসার জায়গা ও ঢাকার গুলশানে অ্যাপার্টমেন্ট) এর দলিল মূল্য প্রায় ৭ কোটি ২৩ লাখ টাকা এবং ১৭ অস্থাবর সম্পত্তি (গাড়ি, ব্যাংক হিসাব, ইন্সুরেন্স) এর মূল্য প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল বুধবার (২২ জানুয়ারি) হবিগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক জেসমিন আরা বেগম এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সম্পদ ক্রোক ও হবিগঞ্জের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশ দেয়া হয়।

হবিগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতে দেয়া আবেদনে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয় এর উপ-পরিচালক উল্লেখ করেন, সাবেক সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির, তার স্ত্রী হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া আক্তার, ছেলে ব্যারিষ্টার ইফাত জামিল, মেয়ে আরিফা আক্তার মুক্তি, আবু জাহিরের ভাই বদরুল আলম ও আল আমিনের নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক হয়েছেন। আবু জাহিরের বিরুদ্ধে ভূমি দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ দুদক হবিগঞ্জ জেলা কার্যালয় অনুসন্ধান করেছে।

সাবেক এই সংসদ সদস্যদের নামে ঢাকার গুলশানে অ্যাপার্টমেন্ট ও হবিগঞ্জ শহরে টাউন হল এলাকায় বাসাসহ ১৯টি স্থাবর সম্পত্তির দলিল মূল্য দেখানো হয়েছে ৭ কোটি ২৩ লাখ ১০ হাজার ৫২১ টাকা। স্ত্রী আলেয়া আক্তারের নামে ৯৯ লাখ ১০ হাজার ১০০টাকা, ছেলে ইফাত জামিলের নামে ৫৯ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা ও মেয়ে আরিফা আক্তার মুক্তির নামে ৬ লাখ ৫০ হাজার ১০০ টাকার সম্পদ রয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া এডঃ আবু জাহিরের ভাই বদরুল আলমের নামে রয়েছে ২ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ২২১ টাকার সম্পদ। এছাড়া এডঃ মোঃ আবু জাহিরের ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৭০৬ টাকা মূল্যের একটি জিপ ও ১টি প্রাইভেটকার রয়েছে।

বিভিন্ন ব্যাংক হিসেবে মেয়ে মুক্তির নামে ১৪ লাখ ৫৯ হাজার ৬৬২ টাকা, এডঃ মোঃ আবু জাহির ও ভাই আল আমিনের যৌথ নামে ২৬ লাখ ১১ হাজার ১১৪ টাকা ও আল আমিনের নামে ২৫ লাখ টাকা জমা রয়েছে।
শেয়ার বাজারে ছেলে ইফাত জামিলের ৫ লাখ ৯৯ হাজার ৩৩ টাকা এবং মেয়ে মুক্তির ১ লাখ ৫৮ হাজার ৮২৩ টাকার বিনিয়োগ রয়েছে। আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে (বর্তমান মেট লাইফ) এডঃ মোঃ আবু জাহিরের ১৯ লাখ ২০ হাজার টাকা, স্ত্রী আলেয়া আক্তারের ১৮ লাখ ৯৩ হাজার ৮৮টাকা, ছেলে ইফাত জামিলের ৩৩ লাখ ১৯ হাজার ৩৭৪ টাকা ও ভাই বদরুলের নামে ১৮ লাখ ১৩ হাজার ৫৮৮ টাকার বীমা রয়েছে।
দুদক আদালতকে জানিয়েছে, এডঃ মোঃ আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে ১৯টি স্থাবর, ১৭টি অস্থাবর সম্পত্তি (২টি যানবাহন, ৪টি ব্যাংক হিসাব, ২টি শেয়ার অ্যাকাউন্ট ৯টি বীমা পলিসি) অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার অপচেষ্টায় লিপ্ত বলে গোপন সূত্রে খবর পেয়েছে।

অভিযোগ নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ করা জরুরি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক এমপি আবু জাহির ও তার পরিবারের ৩৮টি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

আপডেট সময় : ০৬:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫