সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

নগরীতে ৪ ছিনতাইকারী আটক, অটোরিক্সা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। জব্দ করেছে ২টি সিএনজি অটোরিক্সা। গত সোমবার রাতে নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর মিরাবাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে একটি চক্র। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, শাহপরাণ থানার বালুরচর এলাকার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ এবং জালালাবাদ থানার টুকেরবাজার ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার আহমদ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৮৪০) জব্দ করা হয়।

এদিকে, একই রাতে নগরীর পাঠানটুলা এলাকায় ছিনতাই করার সময় আরো ২ ছিনতাইকারীকে আটক করা হয়। তারা হচ্ছেন- মোগলাবাজার থানার পশ্চিমপাড়ার হাসামপুর গ্রামের মো. ছিদ্দিক আলীর ছেলে মো. হামিদুর রহমান এবং নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার মৃত আজমল হোসেনের ছেলে আজহার। তাদের কাছ থেকেও ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৪৫৪) জব্দ করে পুলিশ।

গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগরীতে ৪ ছিনতাইকারী আটক, অটোরিক্সা জব্দ

আপডেট সময় : ০৭:২৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫