সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সৌদি থেকে এসে প্রাণ হারালেন দিপু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে এক সৌদি প্রবাসি নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিপু মিয়া (৪০) ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কালনী গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও রয়েছে দু’পক্ষের মধ্যে।

ওসি আরো জানান, বুধবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের দিপুকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। দিপু সপ্তাহখানেক আগে সৌদি আরব থেকে দেশে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি থেকে এসে প্রাণ হারালেন দিপু

আপডেট সময় : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫