সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

যুদ্ধবিরতি বিরোধিতাকারীদের আবেদন খারিজ করল ইসরাইলি আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে দায়ের করা পিটিশন খারিজ করে দিয়েছে ইসরাইলের উচ্চ আদালত। ১৫ মাস ধরে গাজায় নিরলস হামলা চালিয়ে গাজাকে মৃত্যু উপত্যকা বানিয়েছে ইসরাইল। কট্টর ডানপন্থি অনেক ইসরাইলিদের আশঙ্কা, এই যুদ্ধবিরতি হামাসের কাছে আত্মসমর্পণের শামিল।

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

নিয়ম অনুযায়ী, কোনো চুক্তি বাস্তবায়নের জন্য শুরুতে নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভায় পাশ হতে হয়। এরপর সংসদে সেটা ঘোষণা হবে। একইসঙ্গে সংবিধানে চুক্তির বিরোধিতাকারীদের আদালতের কাছে দ্বারস্ত হওয়ার সুযোগ রয়েছে।  

আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। কট্টর ডানপন্থিদের অনেকে সরকারি সিদ্ধান্ত ঠেকাতে আদালতে পিটিশন দায়ের করে। তবে এই আবেদন খারিজ হওয়ায় আর কোনো বিতর্ক থাকছে না।

তবে শনিবার রাতে যুদ্ধবিরতির পক্ষে-বিপক্ষে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন শত শত ইসরাইলি।আলোচিত এই চুক্তি নিয়ে আদালত বলেছে, এমন ধরনের বিষয়ের মধ্যে আদালতের হস্তক্ষেপ করা আমাদের দায়িত্ব বা রীতি নয়, যেখানে বিচারিক পর্যালোচনার ক্ষেত্র অত্যন্ত সংকীর্ণ।

গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ১ হাজার ৮৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরাইল। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিসর গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ হবে ৪২ দিনের, যা গাজার স্থানীয় সময় আজ রোববার সকাল ৮টা ৩০ মিনিট থেকে কার্যকর হতে যাচ্ছে।

যুদ্ধবিরতির আরেক মধ্যস্থতাকারী দেশ কাতারও প্রথম ধাপে গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা ৩৩ জিম্মিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে। 

চুক্তির অনুমোদনের পর, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ব্রেট ম্যাকগার্ক বলেন, চুক্তি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। হোয়াইট হাউস আশা করছে, যুদ্ধবিরতি রোববার সকালে শুরু হবে।  

এই চুক্তি কার্যকর হলে ছয় সপ্তাহে তিন ধাপে জিম্মি বিনিময় হবে, যা গাজার পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধবিরতি বিরোধিতাকারীদের আবেদন খারিজ করল ইসরাইলি আদালত

আপডেট সময় : ০৬:০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫