সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করছে অভিবাসীরা, মত ৫৬ শতাংশ মার্কিনির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন এবং শুল্ক সংক্রান্ত পদক্ষেপের প্রতি আমেরিকানদের সমর্থন আছে, তবে ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সমর্থন করেন না অনেকেই। নিউইয়র্ক টাইমস ও ইপ্সোসের এক জরিপে জানা গেছে এ তথ্য।

জরিপে দেখা গেছে, ৮৭ শতাংশ উত্তরদাতা অপরাধমূলক রেকর্ডধারী অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে নির্বাসন করার পক্ষে। যা ট্রাম্প ২০২৪ সালের প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রায় ৫৫ শতাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্রে থাকা সমস্ত অবৈধ অভিবাসীদের নির্বাসনের পক্ষে ছিলেন। যেখানে ৪২ শতাংশ এর বিরোধিতা করেন।

এ জরিপ ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ২ হাজার ১২৮ জন আমেরিকানের ওপর পরিচালিত হয়, যার ত্রুটির মার্জিন ছিল ২.৬ শতাংশ পয়েন্ট।

অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব বাতিলের প্রস্তাবটি কম সমর্থন পেয়েছে। জরিপ অনুসারে, ৪১ শতাংশ এই উদ্যোগকে সমর্থন করেছেন, তবে ৫৫ শতাংশ জানিয়েছে বিরোধিতা।

প্রায় চারজনের মধ্যে একজন (৪১ শতাংশ) মনে করেন, অভিবাসীরা দেশের জন্য ‘বোঝা’। অন্যদিকে, ৫৬ শতাংশ বলেছেন অভিবাসীরা ‘আমাদের দেশকে শক্তিশালী করেছে’।

জরিপে আরও জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ লোক (৬৮ শতাংশ) মনে করেন যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা ‘অন্যায্যভাবে ধনীদের পক্ষে কাজ করে’। মাত্র ৩০ শতাংশ বিশ্বাস করেন যে অর্থনৈতিক ব্যবস্থা বেশিরভাগ আমেরিকানদের জন্য ‘সাধারণত ন্যায্য’।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিষয়ে মাত্র ২৭ শতাংশ বলেছেন- তারা তার চরিত্র, আচরণ এবং অপরাধমূলক দণ্ডের নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে ‘উদ্বিগ্ন বা হতাশ’। পক্ষপাতিত্ব, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি ১৩ শতাংশের জন্য দ্বিতীয় শীর্ষ উদ্বেগ।

ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর নভেম্বর মাসে নতুন শুল্ক আরোপের হুমকি দেন। যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবাহ বন্ধ করতে এবং তাদের সীমান্তকে আরও সুরক্ষিত করতেও চাপ দেন।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকো এবং কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করছে অভিবাসীরা, মত ৫৬ শতাংশ মার্কিনির

আপডেট সময় : ০৬:১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫