সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে থাকা ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর ব্যাপকভাবে সমালোচিত হন এই অভিনেত্রী। এবার নতুন আলোচনায় শুরু হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন সাবা। দেশের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন তিনি। বর্তমানে ভারতে রয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও প্রকাশ করছেন। ভারতে বিশেষ দায়িত্ব পালন করছেন সাবা। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান নিজেই। দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লেখেন, ২০২৪-এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রোপোজাল দেওয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রপোজালটা এবার এক্সেপ্ট করে নেই। জি হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অফ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি।

অভিনেত্রী আরও লেখেন, একটা কথা বলতে চাই যে, আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্ট মাসের পরে) দেশের অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশি আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে আমার পানি পড়তে থাকে।

উল্লেখ্য, সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে ‘আলো আসবেই’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সবার ভূমিকা ছিল জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা

আপডেট সময় : ০৬:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫