সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় সিলেট গ্যাস ফিল্ডের এক কর্মচারীকে শোকজ, দু’জন বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্মরত কর্মচারী ও কর্মচারীলীগ ( সিবিএ) এর সাধারণ সম্পাদক আব্দুস সোবহান-কে শোকজ ও অপর দুই নেতাকে বদলি করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর প্রধান কার্যালয় অডিটোরিয়ামে  বিভিন্ন দপ্তরের ১১জন কর্মকর্তা কর্মচারীর অবসরজনিত  বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পান্না লাল ধর-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে  কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক উসমানী আলী ও কর্মচারীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান। সোবহান  তার  বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন। এর প্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ জানায় বিএনপি সমর্থিত কর্মচারী ইউনিয়নের নেতারা।

একদিন পর গত শুক্রবার (১৭ জানুয়ারি)  মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদুল হুদা স্বাক্ষরিত চিঠিতে সোবহানকে শোকজ নোটিশ প্রদান করা হয়। দুইদিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

শনিবার (১৮ জানুয়ারি) আরেক আদেশে কর্মচারীলীগ (সিবিএ) এর  প্রচার সম্পাদক জুনিয়র কম্পিউটার অপারেটর নাজমুল ইসলাম (রশিদপুর) গ্যাস ফিল্ডে ও জুনিয়র কম্পিউটার মঞ্জুর আহমদকে বিয়ানীবাজার ফিল্ডে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় সিলেট গ্যাস ফিল্ডের এক কর্মচারীকে শোকজ, দু’জন বদলি

আপডেট সময় : ০২:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫