সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকেরা বক্তব্য রাখেন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পূর্ব লন্ডনে অবস্থিত আলতাব আলী পার্কে বাংলাদেশে সাংবাদিকদের গণ-গ্রেফতার, হামলা-মামলা, নিপীড়নের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং এটিএন বাংলা ইউকের স্টাফ রিপোর্টার কামরুল আই রাসেল’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন’র প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন।

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন’র ভাইস পেসিডেনট সৈয়দ নাহাস পাশা।

এতে একাত্মতা প্রকাশ করে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিবিসির সাংবাদিক শামিম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, সিনিয়র সাংবাদিক ঊর্মী মাজহার, চ্যানেল এস ও লন্ডন বাংলা প্রেসক্লাব জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মো. রেজাউল করিম মৃধা, ২৬ টিভির চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সভাপতি সাজিদুর রাহমান, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সিনিয়র সভাপতি জামাল আহমদ খান।

আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মূল কমিটির সহকারী সেক্রেটারী সাংবাদিক জুয়েল রাজ, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সদস্য ও সিলেটভিউ২৪ডটকমের রিপোর্টার মো. মুন্না মিয়া, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সদস্য সিলেটভয়েস’র বিশেষ প্রতিনিধি শাহ শরিফ উদ্দিন, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সদস্য সোহাগ আহমদ (সোহাগ যাদু), সাংবাদিক ইমদাদুন খান, নুরজাজান মিফাতুল নূর প্রমূখ। 

বক্তারা বলেন, “বাংলাদেশে সাংবাদিকদের উপর হত্যা মামলা দিয়ে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে, জামিনও দেওয়া হচ্ছেনা। প্রায় ১৬০ জন সাংবাদিকের উপরে মামলা করা হয়েছে। এতে শঙ্কিত রয়েছেন সাংবাদিকরা। মুক্ত সাংবাদিকতা বাঁধাগ্রস্ত হচ্ছে। অবনতি মূল্যে পেশাদার এসব সাংবাদিকদের মুক্তি দিতে জোর দাবি জানান।”

সভায় বক্তারা আরও বলেন, “দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছেন আর সাংবাদিকদের দিয়ে জেল ভরে রাখা হচ্ছে অথচ দিনে দিনে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি বরং বেড়েছে নির্যাতন। সাংবাদিকদের উপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায়না। কারাবন্দী  সকল সাংবাদিককে অবিলম্বে মুক্তি না দিলে যুক্তরাজ্য থেকেই আন্দোলন আরও বেগবান করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনে সভা

আপডেট সময় : ০২:৪৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫