সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

বিদেশে থেকেও বেতন নিচ্ছেন ওসমানী হাসপাতালের ১৬ নার্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালের ১৬ জন নার্সকে বেতন-ভাতা বাবদ উত্তোলিত টাকা সরকারি কোষাগারে জমাদানের জন্য আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ, চাকুরীতে অনুপস্থিত থেকেও তারা অবৈধভাবে বেতন, ভাতা উত্তোলন করে যাচ্ছিলেন।

গত ৮ জানুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশ কার্যকর করার জন্য সিলেট হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে নির্দেশ প্রদান করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়- হাসপাতালের ৪৩ জন নার্সের মধ্যে ১৬ জন নার্স কর্মস্থলে অনুপস্থিত থেকে মোট ১৮ লাখ ৪ হাজার ৫শ টাকা উত্তোলন করেন।

এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওমর রাশেদ মুনীর। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি যাচাই-বাছাই করে যাদের বিরুদ্ধে সুপারিশ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বেতন-ভাতা উত্তোলনকারী ১৬ নার্স হলেন সিনিয়র স্টাফ নার্স মো. ইউসুফ, মো. আব্দুর রহমান, লিপি রানী, আওলাদ হোসেন মাসুম, জাহেদ আহমেদ, এমএফকে জান্নাত, একরামুল হক, কামরুন নাহার, কিলি ধর, মো. আলী আশরাফ, মো. শাহিন মিয়া, শামীমা জান্নাত, জান্নাতুল ফেরদৌস, শিরিন সুলতানা ও লাভলী বেগম।

চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, গঠিত তদন্ত কমিটির এক প্রতিবেদনে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে হাসপাতাটির ৪৩ জন নার্সিং কর্মকর্তার মধ্যে ১৬ জন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলন করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ জানান, অভিযুক্তরা বিভিন্ন দেশে বসবাস করছেন। তারা অবৈধপন্থায় এতদিন যাবত বেতন-ভাতার টাকা নিচ্ছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওমর রাশেদ মুনীর বলেন, কয়েকজনের ব্যাপারে এর সত্যতা মিলেছে। তাদের বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদেশে থেকেও বেতন নিচ্ছেন ওসমানী হাসপাতালের ১৬ নার্স

আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫