সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

জুড়ীতে মাটিবাহী ট্রা কে র চাপায় শিশু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে মাটিবাহী ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় ঘটেছে। নিহত শিশু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে আবু সাঈদ (৮)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার সময় মাটিবাহী ট্রাকের চালক বাছিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল হক শিশুটিকে চাপা দিয়ে গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়। 

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের গ্রামীন কাঁচা সড়ক দিয়ে সরকারি আইন অমান্য করে প্রতিদিন কয়েকটি ট্রাকে করে দিনরাত  ফসলি জমির মাটি কাটছে একটি প্রভাবশালী মহল। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের খাকটেকা এলাকায় অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে তিন চালককে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। পরে চালকরা সড়কে এলোপাথাড়িভাবে ট্রাক রেখে সড়ক অবরোধ করে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা এসিল্যান্ডের গাড়ি থেকে আটককৃত চালকদের ছিনিয়ে নেন। পরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে শ্রমিক, মালিক ও জনপ্রতিনিধিদের সমন্বয় এক বৈঠক হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। ‌এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে তিন চালক বাছিরপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে আব্দুর রহিম, হরিরামপুর গ্রামের জ্ঞান দত্তের ছেলে বিশ্বেশ্বর দত্ত এবং বাছিরপুর গ্রামের মনির মিয়ার ছেলে হেলাল মিয়া কে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন। 

প্রশাসনের জরিমানা করার একদিন না যেতেই আবারো অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে আনার সময় ট্রাকের নিচে পৃষ্ঠ হয়ে শিশু আবু সাঈদের মৃত্যু হয়। 

নিহত শিশু আবু সাঈদের বাবা আব্দুল আজিজ জানান, আমাদের বাড়ির সামনের কাঁচা সড়কে ঘাতক বেপরোয়া মাটির ট্রাকের চাপায় আমার ছেলে আবু সাঈদের করুন মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার জন্য দায়ী চালক আব্দুল হক ও গাড়ীর মালিক দেলোয়ারের বিচার চাই।

আলাপকালে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীরা জানান, আমাদের গ্রামের এ কাঁচা সড়ক দিয়ে মানুষই ভালোভাবে চলাফেরা করতে পারে না। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি ট্রাকে রাতদিন হাকালুকি হাওর থেকে  এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বহন করার কারণে স্থানীয় বাসিন্দারা সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছে। বারবার বারণ করলেও ট্রাকের চালকরা আরো বেপরোয়া হয়ে গাড়ি চালান। যার কারণে একের পরে এক মৃত্যুর মিছিল বাড়ছে। 

এলাকাবাসী আরো জানান, কয়েকটি গাড়ী সাধারণ মানুষের বাঁধা উপেক্ষা করে এ সড়ক দিয়ে বেপরোয়া ভাবে চলাচল করছে। তারা সকলেই প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নিলেই হামলা-মামলার ভয় দেখায়। এসব গাড়ীর মালিকদের খামখেয়ালিতে আজ শিশু আবু সাঈদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করার পাশাপাশি ঘাতক ট্রাকটি আটক করেছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুড়ীতে মাটিবাহী ট্রা কে র চাপায় শিশু নিহত

আপডেট সময় : ০৩:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫