সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

মৌলভীবাজারের মেয়ে শেফা যুক্তরাষ্ট্রের নিউজার্সির ডেপুটি মে য় র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশি বংশোদ্ভূত শেফা উদ্দিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির সমারসেট কাউন্টিতে অবস্থিত ফ্র্যাঙ্কলিন সিটির (টাউনশিপের) ডেপুটি মেয়র হয়েছেন। ৭ জানুয়ারি অনাড়ম্বর অনুষ্ঠানে সমারসেট কাউন্টির নির্বাহী কর্মকর্তা (সারোগ্যাট) বার্নিস টিনা জাল্লো তাঁর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রশাসনে আপন যোগ্যতায় বাংলাদেশি প্রজন্মের উত্থানের আরেকটি ঘটনা ঘটল।

এর আগে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন শেষে গত নির্বাচনে সেই সিটির মেয়রের সমপর্যায়ের ভোটে ‘কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ হিসেবে বিজয়ী হন ড. নীনা আহমেদ। শেফা উদ্দিন ফ্রাঙ্কলিন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২ সালে।

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে যুক্তরাষ্ট্রে এসে নিউজার্সিতে বসতি গড়েছেন শেফা উদ্দিনের মা-বাবা। সেখানেই জন্মেছেন শেফা এবং লেখাপড়াও করেছেন একই সিটিতে। সিটি কাউন্সিলম্যানের দায়িত্ব যথাযথভাবে পালন করায় পুরো সিটি কাউন্সিলের সভায় শেফা উদ্দিনকে ডেপুটি মেয়র হিসেবে নিয়োজিত করা হয়। এ বছরের ডিসেম্বর পর্যন্ত পুরো বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারের মেয়ে শেফা যুক্তরাষ্ট্রের নিউজার্সির ডেপুটি মে য় র

আপডেট সময় : ০৫:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫