সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

নবীগঞ্জে অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ গ্রেফতার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ শহরে ও পূর্ব তিমিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতারকৃতরা হল- মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুর এর পুত্র রমাকান্ত গোঁপ (৩৫) ও নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামের মছবির রহমানের পুত্র শফিকুর রহমান (২৯)। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আশিকুর রহমান শোভনের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদসহ সেনাবাহিনীর একটি অভিযানিক দল নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে শফিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় সিগনেচার, রয়েল, ব্রাঞ্চ ও ওয়েল মন্ডসহ বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদসহ শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ শহরের বাউসা রোডে অভিযান চালিয়ে ১ হাজার ৩শ ৫০ লিটার বাংলা মদসহ রমাকান্ত গোঁপকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ ২ হাজার ৬শ ৩০ টাকা, ১ হাজার টাকার ২টি জাল টাকার নোট ও মদ বিক্রি করার প্লাস্টিকের ৭০০টি খালি বোতল উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে অভিযান বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ গ্রেফতার-২

আপডেট সময় : ০৫:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫