সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

জিন্দাবাজারে ২৫০ ভরি স্বর্ণ চুরি- সিসিটিভি ফুটেজে অপরিচিত ব্যক্তি,রহস্য উদঘাটনে পুলিশ,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট নগরীর অভিজাত শপিংমল আল হামরা শপিং সিটিতে সোনার দোকানে চুরির ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো থানায় অভিযোগ দেননি দোকান মালিক।

তবে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে ঘটনার দিন সকালে মার্কেটে কয়েকজন ব্যক্তির হাঁটাচলার ভিডিও পেয়েছে পুলিশ। এর সূত্র ধরে তদন্ত কাজ চলছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম  এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে আল হামরা শপিং সেন্টারের চতুর্থ তলায় নুরানি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা জানাজানি হয়। এদিন সকালে অথবা আগের দিন রাতের কোনো একসময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন নুরানী জুয়েলারির স্বত্বাধিকারী মো. জাবেদ চৌধুরী। চুরির ঘটনায় অন্তত আড়াইশ ভরি সোনা খোয়া গেছে বলে দাবি তার।

খোঁজ নিয়ে জানা যায়, আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি দোকানে (৪৩১, ৪৩৩ ও ৪৩৫ নম্বর) প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আসেন কর্মচারীরা। তারা শাটার খুলে দেখেন দোকানে সোনা নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়।

শুক্রবার বিকেলে এসএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি বেশ রহস্যজনক। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য-প্রমাণ উদঘাটন করা সম্ভব হয়নি। তবে মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে কোনো তথ্য না মিললেও সিসিটিভি ফুটেজে ঘটনার দিন সকালে কয়েকজন ব্যক্তির মার্কেটে প্রবেশের ভিডিও সংগ্রহ করা হয়েছে। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

এদিকে, চুরির ঘটনায় মালিক পক্ষের দাবি, বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো একসময় শাটারের তালা ভেঙে এসব সোনা চুরি করে নিয়ে যায় চোরেরা। সোনা লুটে নিয়ে যাওয়ার সময় তারা দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে গেছেন। দোকান থেকে অন্তত আড়াইশ ভরি সোনা চুরি হয়েছে বলে দাবি দোকানমালিকের।

এ বিষয়ে নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী শুক্রবার বিকেলে বলেন, চুরির ঘটনায় তিনি এখন একটি বৈঠকে আছেন। পরে কথা বলবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জিন্দাবাজারে ২৫০ ভরি স্বর্ণ চুরি- সিসিটিভি ফুটেজে অপরিচিত ব্যক্তি,রহস্য উদঘাটনে পুলিশ,

আপডেট সময় : ০৫:১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫