সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি :

আজমিরীগঞ্জে পুকুরের পানিতে পড়ে মুনতাহা আক্তার (৫) ও শরিফুল ইসলাম (৬) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত মুনতাহা আক্তার কামালপুর গ্রামের লোকসাম মিয়ার কন্যা এবং শরিফুল ইসলাম একই গ্রামের আরশ আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে মুনতাহা আক্তার ও শরিফুল খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা পানিতে পড়ে যায় এবং কিছুক্ষণ পর তাদের মৃত দেহ ভেসে উঠলে পুকুরের পাশ দিয়ে যাওয়া কালে স্থানীয়দের নজরে আসে।

পরে দু’জনকে উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাসান পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫