সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী বাইডেনপত্নীকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবারকে ২০২৩ সালে মূল্যবান সব উপহার দিয়েছেন বিদেশি নেতারা। এর মধ্যে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে দেওয়া ওই উপহার একটি হীরা, যার দাম ২০ হাজার ডলার (সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য।

জাতীয় নীতি অনুযায়ী, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ৪ বছরে জিল বাইডেন ভিনদেশী নেতাদের কাছ থেকে কি কি উপহার পেয়েছেন, তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে। দেখা গেছে ফার্স্ট লেডি ২০২৩ সালে সাড়ে ৭ ক্যারেটের যে ডায়মন্ড পেয়েছেন, সেটাই সবচেয়ে ব্যয়বহুল। 

এছাড়াও ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন ১৪ হাজার ডলারের ব্রোচ। ভারতের গুজরাটের সুরাট শহরে বিশ্বের ৯০ শতাংশ হীরা প্রক্রিয়াজাত করা হয়। রুশ হীরা আমদানিতে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এই বাজার ধরার চেষ্টা করছে ভারত।

প্রেসিডেন্ট বাইডেনও বিদেশি নেতাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান উপহার পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেওয়া একটি স্মারক ছবির অ্যালবাম। সেটির দাম ৭ হাজার ১০০ ডলার। ৩ হাজার ৪৯৫ ডলার দামের মোঙ্গলিয়ার যোদ্ধাদের ভাস্কর্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। 

ব্রুনাইয়ের সুলতান দিয়েছেন ৩ হাজার ৩০০ ডলারের একটি রুপার পাত্র। ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন ৩ হাজার ১৬০ ডলারের একটি রুপার ট্রে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে বাইডেন পেয়েছেন বিভিন্ন ছবি দিয়ে তৈরি একটি শিল্পকর্ম। সেটির দাম ২ হাজার ৪০০ ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী বাইডেনপত্নীকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন মোদি

আপডেট সময় : ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫