সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

ছুটি কাটাতে প্রকৃতির সান্নিধ্যে পর্যটনমুখর সিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

২০২৫ সালের প্রথম ছুটিতে সিলেটে নতুন বছরের শুরুতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে প্রকৃতির সান্নিধ্যে যেতে বহু পর্যটক ছুটে এসেছেন।

শীতকালে পর্যটক বেশি থাকে এরমধ্যে নতুন বছরের আগমন এবং সাপ্তাহিক ছুটির কারণে পর্যটকদের সমাগম অনেক। বিশেষত, ভোলাগঞ্জ, জাফলং, সাদাপাথর, চা বাগানগুলো, এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারে পর্যটকদের ব্যাপক উপস্থিতি ছিল।

গোয়াইনঘাটের স্বচ্ছ পানির ধারা এবং সবুজ প্রকৃতির পরিবেশ উপভোগ করতে পর্যটকরা বিভিন্ন জেলা থেকে এসেছেন। এছাড়া সিলেটের চা বাগানগুলো, যেমন মালনীছড়া, লাক্কাতুরা, এবং জাফরাবাদ, সবসময়ই আকর্ষণীয় স্থান হয়ে থাকে। ছুটির দিনে পর্যটকরা এই চা বাগানগুলোর মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন।

শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজারে মাজার জিয়ারত করতে এসে দর্শনার্থীরা ছুটিকে আধ্যাত্মিকভাবে উদযাপন করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা উপভোগ করেছেন মাজারের ঐতিহাসিক গুরুত্ব এবং পরিবেশ। জাফলংয়ে পিয়াইন নদীর স্বচ্ছ পানি, পাথরের সমাহার এবং মেঘালয়ের পাহাড়ের দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা এসেছেন। বিশেষ করে বিজয় দিবসের ছুটির দিনে জাফলংয়ে পর্যটকদের ভিড় ছিল ব্যাপক।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতকালে পর্যটকদের সমাগম ভালো থাকে। কিন্তু এ বছর একটু কম ছিল। সম্প্রতি বড়দিন, নতুন বছর আর সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে পর্যটকদের সংখ্যা বেড়েছে। তাদের ব্যবসাও বাড়তি চাহিদা পেয়েছে। তবে পর্যটকরা মনে করছেন, সিলেটের পর্যটন খাতের আরও উন্নয়ন হলে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। পরিবহন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছুটি কাটাতে প্রকৃতির সান্নিধ্যে পর্যটনমুখর সিলেট

আপডেট সময় : ১২:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫