সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

রাষ্ট্রদূত’র ছেলে পরিচয়ে প্র তা র ণা র দায়ে যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

ইনসেটে আটককৃত ফাহিম।

স্টাফ রিপোর্টার :

সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ নামক এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম এর  নিদের্শনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার (৩ জানুয়ারি) নগরীর রায়নগর এলাকা থেকে প্রতারক ফাহিমকে গ্রেফতার করা হয়। ফাহিম আহমেদ (২০) মৌলভীবাজার এর কুলাউড়া থানাধীন দেওগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে।

অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও স্কুলে ভর্তিসহ আরো বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানা ধরনের তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।

পুলিশ জানায়, প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া এমন ঘটনা রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও ক্ষুব্ধ হন।

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এ ধরনের প্রতারক চক্রের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সাথে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের তিনি পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, প্রতারক ফাহিম আহমেদ বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের  আত্নীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলো। এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ধারা ৪১৯/৪২০ পেনাল কোড-১৮৬০; রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রদূত’র ছেলে পরিচয়ে প্র তা র ণা র দায়ে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০২:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫